নির্বাচনি কাজের অভিজ্ঞতাকে সংগঠন গড়ার কাজে ব্যবহার করতে হবে: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১৯:৩৭ আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৯:৩৯

রাশেদ খান মেনন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচনি কাজের অভিজ্ঞতাকে সংগঠন গড়ার কাজে ব্যবহার করতে হবে। পার্টিকে সংগঠিত করতে পারলে আন্দোলন ও সংগঠনসহ সব ক্ষেত্রেই নিয়ামক ভূমিকা পালন করা যাবে।
মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে ঢাকা-৮ আসনের ওয়ার্কার্স পার্টির নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত এক মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।
রাজধানীর কেন্দ্রীয় কঁচি-কাচার আসর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে মেনন বলেন, ‘আপনারা অক্লান্ত পরিশ্রম করে যে বিজয় এনে দিয়েছেন, সে বিজয় ধরে রেখে আমি মানুষের জন্য কাজ করবো।’
সভায় পার্টির সাধারণ সম্পাদক রাজশাহী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘তৃণমূল থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে গড়ে তুলে নিজের পায়ে দাঁড়াতে হবে। তার মধ্য দিয়ে আগামী দিনের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনার ধারা অব্যাহত রাখতে হবে।’
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনিছুর রহমান মল্লিক, পলিটব্যুরোর সদস্য ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইন প্রমুখ।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এক জেলার ১৫ গ্রামে
টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এক জেলার ১৫ গ্রামে
শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইকে ‘কট্টর বর্ণবাদী ও দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য নেতানিয়াহুর
শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইকে ‘কট্টর বর্ণবাদী ও দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য নেতানিয়াহুর
রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা