সংসদকে কার্যকর করতেই জাপা বিরোধী দলের ভূমিকা পালন করবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ১৬:৪৮আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৭:৫০

জি এম কাদের (ফাইল ছবি)

জাতীয় পার্টি ছাড়া বিরোধী দল হিসেবে আর কোনও দলই কার্যকর ভূমিকা রাখার অবস্থায় নেই বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, ‘জাতীয় সংসদকে কার্যকর সংসদে পরিণত করতেই জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করবে।’ 

বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে অনির্ধারিত ব্রিফিং-এ গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জিএম কাদের। 
এসময় তিনি বলেন, ‘জাতীয় পার্টি ছাড়া আর কোনও দলই কার্যকর ভূমিকা রাখার অবস্থায় নেই। এ কারণেই, জাতীয় পার্টি এবার আর সরকারের মন্ত্রিত্ব গ্রহণ করছে না।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টিতে কোনও বিভেদ নেই। এখনও জাতীয় পার্টি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর দিক নির্দেশনাতেই চলছে। জাতীয় পার্টি এখন শক্তিশালী অবস্থায় ঐক্যবদ্ধ আছে।’

সংরক্ষিত আসনে সংসদ সদস্যদের ব্যাপারে তিনি বলেন, ‘জাতীয় পার্টি থেকে চার জন সংরক্ষিত আসনে সংসদ সদস্য মনোনীত হবেন এবং এই তালিকা পার্টির চেয়ারম্যান চূড়ান্ত করবেন।’
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফখর-উজ-জামান, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, কেন্ত্রীয় নেতা এমএ রাজ্জাক খান, মো. মহিবুল্লাহ্, হাফিজ আহমেদ পিটু, আনোয়ার হোসেন তোতা, জিয়াউর রহমান বিপুল আরও অনেকে।


/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম