১৪ দলের শরিকদের বিরোধী দলে থাকাই ভালো: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৯, ১২:৪০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৩:৩২

 

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি) আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোকে বিরোধী দলে থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‌‘রাজনৈতিক কারণে ১৪ দলের শরিকদের বিরোধী দলে থাকাই ভালো। তার দল চায় সরকারের গঠনমূলক সমালোচনা করে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবেন শরিক দলের এমপিরা। এতে সরকারের ভুল সংশোধন এবং সমালোচনার সুযোগ থাকবে।’

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এসব কথা বলেন তিনি। আগামী শনিবার (১৯ জানুয়ারি) আওয়ামী লীগের মহাসমাবেশের ভেন্যু এবং অন্যান্য প্রস্তুতি পরিদর্শনে সেখানে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘১৪ দল আওয়ামী লীগের আদর্শিক জোট। আর জাতীয় পার্টি কৌশলগত জোটের অংশ। তারা শুধু নির্বাচনি শরিক। কাজেই ১৪ দলের শরিকরা সংসদে কী ভূমিকায় থাকবেন সেটা আলোচনার মাধ্যমেই ঠিক করা হবে।’

এ সময় জোটে কোনও টানাপড়েন নেই বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সেতুমন্ত্রী বলেন, ‘পরাজিত বিএনপি বেপরোয়া হলেও সরকার ধৈর্যশীল। আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়ে বিপুল বিজয় উপহার দিয়েছে। আর এ বিজয় জনগণের প্রতি বিশাল দায়িত্বের নামান্তর। তাই সরকার জনগণের অসুবিধা হয়, কষ্ট হয়, এমন কোনও কিছু করবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে হেরে যাওয়ার পর ঐক্যফ্রন্টে ভাঙনের সুর দেখা গেছে। জোটটির নেতাদের একেকজন একেকভাবে কথা বলছেন। তাদের বক্তব্য শুনে মনে হয়, তারা বেপরোয়া, ভয়ঙ্কর।’

নির্বাচনে যেমন আওয়ামী লীগের পক্ষে বিপুল গণজোয়ার সৃষ্টি হয়েছিল, ১৯ তারিখের সমাবেশেও তেমনি গণজোয়ার সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক।

/এমএইচবি/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম