তৃতীয় দিনে সংরক্ষিত আসনে আ. লীগের ফরম বিক্রি ৩২৮টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৯, ০১:০৭আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০১:১৩

ফরম বিক্রি চলছে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য তৃতীয় দিন বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) আওয়ামী লীগের ফরম বেচা হয়েছে ৩২৮টি। সব মিলিয়ে এ পর্যন্ত ফরম বেচা হয়েছে ১ হাজার ৩৮৩টি এবং জমা পড়েছে ৭২৫টি। ফরম বেচার শেষ দিন আজ শুক্রবার (১৮ জানুয়ারি) বিকাল পাঁচটা পর্যন্ত দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। আর আগামী রবিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ছয়টা পর্যন্ত একই স্থানে ফরম জমা দেওয়া যাবে। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।  

গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ফরম বেচা শুরু হয়। একক দল হিসেবে প্রাপ্ত আসনের ভিত্তিতে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৪৩টিতে মনোনয়ন দিতে পারবে আওয়ামী লীগ।

তৃতীয় দিনে ফরম সংগ্রহকারীদের মধ্যে আছেন চিত্রনায়িকা নতূন, শাহানূর, সংবাদ উপস্থাপিকা জেনিফার ফেরদৌস, সাবিনা ইয়াসমিন, ফেরদৌসী আলী রুবী প্রমুখ।

/এমএইচবি/এসএসএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী