ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৯, ১৫:৪৬আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৬:০০

ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে প্রহসনের নির্বাচন হয়েছে তা বাতিল করে পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই এই দেশের মুক্তি আসতে পারে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দলের সহযোগী সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শনিবার (১৯ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করে। সকাল ৯ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
তিনি বলেন, 'আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক সচল অবস্থা তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের- বাংলাদেশ সৃষ্টির পেছনে, বাংলাদেশ নির্মাণের পেছনে যার সবচেয়ে বড় অবদান তাকে বিভিন্নভাবে খাটো করার চেষ্টা করা হয়। তার অসমাপ্ত কাজ যিনি সম্পন্ন করেছিলেন তিনি (খালেদা জিয়া) আজ কারাগারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং দলীয় নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন, সার্জারি, চর্মরোগ, চক্ষুরোগ, নাক, কান ও গলা এবং শিশু রোগের প্রাথমিক চিকিৎসাসেবা ও ওষুধ দেন চিকিৎসকরা। 
ড্যাবের সভাপতি একেএম আজিজুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাবের মহাসচিব এজেডএম জাহিদ, সহ-সভাপতি ফরহাদ হোসেন ডোনার প্রমুখ।

/এসটিএস/ওআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম