আমাদের অস্বীকার করলে, যা করার আল্লাহ করবে: মাওলানা আবুল হাসান

সাদ্দিফ অভি
২১ জানুয়ারি ২০১৯, ২১:৫৫আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২২:০২

ওলামা লীগ

ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ কাজী মাওলানা মো. আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেছেন, আজকে আমাদের অস্বীকার করে! আমাদের অস্বীকার করলে, যা করার আল্লাহ করবে। সোমবার (২১ জানুয়ারি) রাতে বাংলা ট্রিবিউনের কাছে এসব কথা বলেন তিনি।

প্রসঙ্গত,  সোমবার (২১ জানুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী ওলামা লীগ নামের সংগঠনের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে জানায় বাংলাদেশ আওয়ামী লীগ। 

এ বিষয়ে জানতে চাইলে আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেন, ‘‘আমাদের কার্যক্রম বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী নিজে বলেন নাই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, তখন আমরা দেখা করতে গিয়েছিলাম। তিনি আমাদেরকে বলেছেন— ‘আপনাদের দোয়ায় ক্ষমতায় এসেছি, আলেম ওলামাদের দোয়ায় ক্ষমতায় এসেছি।’ প্রধানমন্ত্রী আমাদের খুব অন্তর দিয়ে ভালোবাসেন। কিছু মানুষ এগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি করে।’’  

মাওলানা মো. আবুল হাসান শেখ বলেন, ‘‘যারা দুর্দিনে রাজপথে ছিল, তাদের নিয়ে কথা বলুক, তাদের ডাকুক। ডেকে নিয়ে বসে যদি প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এই সংগঠন করবেন না, অন্য সংগঠন করুন।’  আমরা বলবো— আলহামদুলিল্লাহ।’’

সংগঠনে নিজেদের ভেতরকার দ্বন্দ্ব প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের ভেতরে কোনও ভাগ নাই। আমাদের ঋণ আওয়ামী লীগ কোনোদিন শোধ করতে পারবে না। আমরা এত  জীবন বাজি রেখে কাজ করেছি,  দুর্দিনেও দজ্জাল লোকেরা ‘জয় বাংলা’ বলেছে, তখনও আমরা ছিলাম। আপনারা সাংবাদিকরা দেখেছেন। ‘১/১১’ বলেন আর  ‘৩০ এপ্রিল ডেডলাইন’ বলেন— সব জায়গায় আমরা ছিলাম। এখন ওবায়দুল কাদের থেকে শুরু করে সবাই নেতা। কিন্তু চিটারি-বাটপারি কোনও কিছু করি নাই আমরা। আমাদের বহু অবদান আছে। আমরা সর্বোচ্চ লেখাপড়া করছি। আজকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ। জয় বাংলা বলার কারণে আমরা ৩-৪ বার গ্রেফতার হইছি। পুলিশ আমাদের রাসেল স্কয়ার থেকে ধরে নিয়ে গেছে। তখন জলিল সাহেব, নাসিম সাহেব আমাদের ছুটাইছেন। প্রত্যেকটা হরতাল, মিছিল মিটিংয়ে আমাদের বেশি ডাকতো। আজকে আমাদের অস্বীকার করে! যাক যে যা করবে, আল্লাহও তার পক্ষ থেকে করবে। কিন্তু আওয়ামী লীগ করি আমরা, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো করে জানেন। আমরা কিছু করবো না, আমরা কথাও  বলবো না। আমরা আস্তে আস্তে চেষ্টা করবো প্রধানমন্ত্রীকে বুঝানোর জন্য। যদি আমাদের ডাকেন, আমরা যাবো। যখন কেউ ছিল না, তখন আমরা ছিলাম আলেমরা।’           

তিনি আরও বলেন, ‘আমরা শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবসময় কাজ করে যাচ্ছি। স্বাধীনতার স্বপক্ষে আমরা ওলামা মাশায়েখরা আছি। আমরা ২০০১ সাল থেকে ছিলাম, এখনও আছি। আমরা আওয়ামী লীগের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ মেনে চলবো।’

আরও পড়ুন:

আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক নেই ওলামা লীগের

বাল্যবিয়ে বন্ধে জড়িত এনজিও নিষিদ্ধের দাবি ওলামা লীগের

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম