কিশোরগঞ্জ-১ উপ-নির্বাচন, ডিএনসিসি, পৌর ও ইউপি নির্বাচনে আ. লীগ প্রার্থীদের ফরম সংগ্রহের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৯, ০২:০৩আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০২:০৪

আওয়ামী লীগের লোগো কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) উপ-নির্বাচন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), তিনটি পৌরসভা ও ৩০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি যথাক্রমে বুধ, বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করা যাবে। ২৫ জানুয়ারি বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২২ জানুয়ারি) এসব তথ্য জানানো হয়। একই বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের একটি প্যানেল তৈরির জন্য ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে সভা করে আলাপ-আলোচনার মাধ্যমে কমপক্ষে তিনজনের একটি প্যানেল সুপারিশ করার জন্য বলা হয়।
এ প্যানেলকে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে কাউন্সিলর পদের জন্য কমপক্ষে তিনজনের নাম সুপারিশ করে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনেও (তিনটি ওয়ার্ড নিয়ে একটি সংরক্ষিত মহিলা আসন) এ নিয়ম প্রযোজ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম