জনগণ বিএনপির আন্দোলনের ডাকে কেন সাড়া দেবে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৯, ১৫:৪৩আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৭:৪৪

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ১০ বছর ধরে বিএনপি শুধু আন্দোলনের ঘোষণা দিয়ে এসেছে, কিন্তু আন্দোলন করতে পারেনি। কারণ, জনগণ সাড়া দেয়নি। আর এখন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর যখন জনগণ শান্তিতে আছে, বিএনপির আন্দোলনের ডাকে তারা কেন সাড়া দেবে!

বুধবার (২৩ জানুয়ারি) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের আন্দোলনে নামতে বলেছেন। কিন্তু জনগণ ছাড়া আন্দোলন হয় না। মির্জা ফখরুলের আন্দোলনে জনগণ সাড়া দেবে, এটা দুঃস্বপ্নের নাম।’

পরিদর্শনকালে বিআরটিএ’র অনিয়ম, দুর্নীতি ও হয়রানি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আগের তুলনায় বিআরটিএ অফিসগুলোতে হয়রানি অনেক কমেছে। তারপরও ভেতরে অনেক সমস্যা আছে। এসবও বরদাশত করা হবে না। স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।’

আধুনিক যুগোপযোগী সেবা দেওয়ার লক্ষ্যে বিআরটিএ’কে ঢেলে সাজানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। বিআরটিএ’তে এসে মানুষ যেন হয়রানি না হয়, সেটা নিশ্চিত করতে হবে।’

বিআরটিএ’র অসাধু কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নিজেদের সংশোধন করুন। না হয় কোনও ছাড় দেওয়া হবে না। টোল আদায়ের নামে মেঘনা-গোমতীতে কোনোভাবেই হয়রানি করা যাবে না।’

সেতুমন্ত্রী বলেন, ‘আজ (বুধবার) পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান বসেছে। এর মধ্য দিয়ে সরকারের এ মেগা প্রকল্পটির এক কিলোমিটার দৃশ্যমান হলো। এ বছরের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করা হবে। এভাবে প্রকল্পের পর প্রকল্প শেষ করার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে।’

 

 

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম