ডিএনসিসি মেয়র পদে লড়তে জাপা থেকে মনোনয়নপত্র কিনলেন শাফিন আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৯, ১৭:৩৫আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৭:৪২

ডিএনসিসি মেয়র পদে লড়তে জাপা থেকে মনোনয়নপত্র কিনলেন শাফিন আহমেদ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে অংশ নিতে জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন ফরম কিনেছেন ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ। সোমবার (২৮ জানুয়ারি) দলটির বনানীর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।  

জালালী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির আগ্রহী প্রার্থীদের মধ্যে মেয়র পদে ২টি এবং কাউন্সিলর পদে ২৯টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এরমধ্যে সংরক্ষিত আসনে একজন নারী কাউন্সিলর প্রার্থী আছেন।

প্রসঙ্গত, রবিবার (২৭ জানুয়ারি) এবং সোমবার (২৮ জানুয়ারি) জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। আগামীকাল মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুর ২টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।  

জানা যায়, শাফিন আহমেদ ছাড়াও মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য  জাপা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও একজন ব্যবসায়ী, তার নাম হাসিবুল ইসলাম জয়। জাতীয় পার্টি মহানগর উত্তরের দফতর সম্পাদক আনিসুর রহমান খোকন এসব মনোনয়ন ফরম বিতরণ করেন।

উল্লেখ্য, এর আগে উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনে অংশ নিতে নিজের প্রার্থিতা ঘোষণা করেছিলেন শাফিন আহমেদ। সেসময় ববি হাজ্জাজের দল এনডিএম এর পক্ষ থেকে তাকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন করা হয়েছিল।

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে