নির্বাচিত হলে সব রাজনৈতিক দলের সহযোগিতা চাইবো: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৯, ১৮:০৩আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৮:০৯

মনোনয়নপত্র জমাদানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আতিকুল ইসলাম

নির্বাচিত হলে সব রাজনৈতিক দল থেকে সহযোগিতা চাইবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা যারা ঢাকা শহরে থাকি, তারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের হতে পারেন। কিন্তু আমরা যখন ঢাকা শহরে বাস করি তখন কোনও রাজনৈতিক দলের হয়ে থাকি না, নাগরিক হিসেবে বাস করি। আমি রাজনৈতিক দল, পেশাজীবী, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তি থেকে শুরু করে সবাইকে নিয়ে চলতে চাই। তাই আমি নির্বাচিত হলে- বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে যতো রাজনৈতিক দল রয়েছে সবার সহযোগিতা চাইবো, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ সব শ্রেণির প্রতিনিধিদের নিয়ে কাজ করতে চাই।’  

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মর্কতার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এসব কথা বলেছেন আতিকুল ইসলাম।  

এসময় তিনি বলেন, ‘আমরা মনে করি, শুরু থেকেই আমরা আইন মেনে চলবো। তাই আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচ জন এসেছি।’  

আতিকুল ইসলাম আরও বলেন, ‘আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। যে দল জাতির জনকের হাতে গড়া, সেই দল থেকে মনোনয়ন পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি শুকরিয়া আদায় করছি। আমরা যদি জনতার ভোটে জয়লাভ করি, তাহলে প্রয়াত মেয়র আনিসুল হক ঢাকাবাসীকে যে মাপে নিয়ে গেছেন সেই মাপে থাকার জন্য কাজ করবো। পারলে তার ওপরে যাওয়ার জন্য চেষ্টা করবো। নিচে গেলে জনগণ প্রত্যাখান করবে। আমি করে করি, একসঙ্গে কাজ করলে অসম্ভব বলে কিছুই নেই।’

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আতিকুল আসলাম

সততা ও সাহসিকতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, ‘আমি বিজিএমইতে যতোবার নির্বাচিত হয়েছি, ততোবার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছি। আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন পছন্দ করি। কেউ যদি নির্বাচনে না আসেন, তাহলে কমিশন যে সিডিউল দিয়েছেন সেই সিডিউল মোতাবেক আমাকে কাজ রতে হবে। আমি কথা দিতে পারি, যদি জয়ী হই- যেদিন থেকে দায়িত্ব নেবো, সেদিন থেকে সততা ও সাহসিকতা নিয়ে কাজ করবো।’  

জনগণের অভিযোগ দেখার জন্য অ্যাপস তৈরি করা হবে জানিয়ে আতিকুল বলেন, ‘জনগণের অভিযোগ দেখার জন্য আমরা ‘‘নগর অ্যাপস’’ নামে একটি অ্যাপক তৈরি করবো। কোনও সমস্যা হলে সবাই মেসেজ দিয়ে এর মাধ্যমে জানাতে পারবেন। তার মানেই হচ্ছে জনগণই দায়িত্ব নেবে। সিটি করপোরেশন মিস করতে পারে, কিন্তু জনগণ করবে না। জনগণ হচ্ছে সব শক্তির মূল উৎস। তাই জনগণকেই নিয়েই নির্বাচন করতে চাই।’

এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আতিকুল ইসলাম। তার মনোনয়নপত্রে প্রস্তাবকারী হিসেবে সই করেছেন- সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমত উল্যাহ, জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি ড. অধ্যাপক আনিসুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও এফবিসিসিআই সভাপতি শফিউল সলাম মহিউদ্দিন। এছাড়া সমর্থক হিসেবে সই করেছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা, সিনিয়র সাংবাদিক ও দৈনিক জাগরণ সম্পাদক আবেদ খান, আতিকুল ইসলামের স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম ও প্রয়াত মেয়র আনিসুল হকের পুত্র নাভিদুল হক।

ছবি: সাজ্জাদ হোসেন 

 

/এসএস/এএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম