আনুষ্ঠানিক বিরোধী দলের ভূমিকা পালন করবে না ১৪ দলের শরিকরা: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৯, ১৮:৩৫আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৮:৫৪

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি) ১৪ দলের শরিকরা সংসদের ভেতরে-বাইরে সরকারের বিভিন্ন ইস্যুতে বিরোধী কণ্ঠের ভূমিকা পালন করলেও আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের ভূমিকা পালন করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘১৪ দলের শরিকরা সংসদের ভেতর ও বাইরে অনানুষ্ঠানিকভাবে সরকারের যেকোনও কার্যক্রমের গঠনমূলক সমালোচনা করবে। কিন্তু আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের ভূমিকা পালন করবে না, শরিকরা বিরোধী দল হতে পারে না।’

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের শোকসভায় তিনি এসব কথা বলেছেন।

এ সময় নাসিম বলেন, ‘দেশে সরকার চলবে মুক্তিযুদ্ধের চেতনায় ও বিরোধী দলও থাকবে মুক্তিযুদ্ধের চেতনায়। উপজেলা নির্বাচনে ১৪ দলের শরিকরা পৃথকভাবে অংশ নেবে। উপজেলা নির্বাচন জোটবদ্ধভাবে করার কোনও সুযোগ নেই।’

বিএনপির সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচনে বিএনপির ব্যর্থতার জন্যে অন্যকে দায়ী করলে হবে না। আপনারা (বিএনপি) সংসদে গিয়ে ব্যর্থতার কথা বলেন।’

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

/এমএইচবি/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ