আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১০:১৭আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১০:১৯

আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বুধবার (৩০ জানুয়ারি) শুরু হচ্ছে। বিকাল ৩টার দিকে অধিবেশন বসার কথা। এর আগে দুপুর ২টায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।

সংসদ ভবনের শপথ কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। সভায় স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

এদিকে, জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করা বিএনপি জোটের নেতারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না বলে এরইমধ্যে জানিয়ে দিয়েছেন।

এর আগে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ওই দিন অনুষ্ঠিত ভোটে ২৯৯ আসনের মধ্যে দলটি এককভাবে ২৫৭টিতে জয় পেয়েছে। আর জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮টি আসন। অন্যদিকে, তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের মিত্ররা পেয়েছে আটটি আসন। ১ জানুয়ারি নির্বাচনি ফলের গেজেট প্রকাশের পর আওয়ামী লীগসহ তাদের জোটভুক্ত দলের সদস্যরা ৩ জানুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এরপর ক্ষমতাসীন দলের সংসদ নেতা শেখ হাসিনার নেতৃত্বে ৭ জানুয়ারি শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা।

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম