গণশুনানি করবে ঐক্যফ্রন্ট, বৈঠকে অংশগ্রহণ বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৯, ১৮:২১আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৯:৪২

কর্মসূচি ঘোষণা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালো ব্যাজ ধারণ ও গণশুনানিসহ দুই দিনের কর্মসূচি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে ঘণ্টাব্যাপী স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচি ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অবৈধ সংসদের প্রতিবাদে আগামী ৬ ফেব্রুয়ারি বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হবে এবং আগামী ২৪ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও ভুক্তভোগীদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।’

এর আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শুরু হয়। ওই বৈঠকে অংশ নেয় বিএনপি। দলের পক্ষে মির্জা ফখরুল বৈঠকে অংশ নেন।

স্টিয়ারিং কমিটিতে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ। তাদের দুজন বৈঠকে যাওয়ার আমন্ত্রণ পেলেও যাননি।

মোশাররফ হোসেন এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈঠকের দাওয়াত পেয়েছি। কিন্তু যেতে পারবো না।’

আগামী ৬ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্ট ঘোষিত জাতীয় সংলাপের বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, ‘সংলাপটা পরে হবে। আপাতত স্থগিত রাখা হয়েছে।’

প্রধানমন্ত্রীর চা-চক্রে ফ্রন্টের যাওয়া না যাওয়ার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এ ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে। আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনের পরে আমাদের হাজার হাজার নেতাকর্মী আজকে কারাগারে রয়েছেন, আহত, নিহত রয়েছেন এবং প্রার্থীরাও আহত হয়েছেন। এ অবস্থার পরিপ্রেক্ষিতে চা-চক্রের যে আয়োজন, আমরা মনে করি এটা একটা পরিহাস মাত্র। এই চা-চক্রে যাওয়ার কোনও প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।’
গণফোরামের দুজন নির্বাচিত প্রার্থীর শপথগ্রহণের বিষয়ে জানতে চাইলে ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল বলেন, ‘এটা তো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে তারা শপথগ্রহণ করবেন না।’

বৈঠকে গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা রেজা কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম