ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র হলেই: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৪

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অতীতে ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র ছিল হলগুলোতে। এবারও ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র হলেই হবে। এ নিয়ে বিতর্কের কিছু নেই। ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। শিক্ষার্থীরা অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।’

শুক্রবার (১ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘ডাকসু নির্বাচনকে সামনে রেখে জাতীয় রাজনীতিতে কোনও প্রভাব পড়বে না।’

সংসদ  বর্জন করা দলের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি যদি সংসদ বর্জনের মানসিকতা অনুসরণ করে, তাহলে সেটা তাদের অস্তিত্বের জন্য ক্ষতিকর। তারা সংসদে গেলে বিরোধীদের কণ্ঠ ভারী হবে। বিএনপি সংসদে সংখ্যায় কম হলেও তারা জোড়ালো ভূমিকা রাখতে পারে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘৩০ ডিসেম্বরের অংশগ্রহণমূলক নির্বাচন দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। রাজনীতি জয়-পরাজয় আছে। নেতিবাচক রাজনীতির ধারা অব্যাহত রাখলে বিএনপি বিদেশি বন্ধুও হারাবে।’

বিএনপির আন্দোলনে দেশের জনগণ আগ্রহী নয়-এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘ মানুষ আন্দোলনে আগ্রহী নয়। গত দশ বছরে তারা কোনও আন্দোলন করতে পারেনি। আগামীতেও পারবে না।’

কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী যে চা চক্রের আয়োজন করেছেন, বিএনপি-ঐক্যফ্রন্ট সেখানে খোলামেলা আলাপ করতে পারেন। প্রধানমন্ত্রীর চা-চক্রের আহ্বান বর্জন বিএনপি নেতিবাচক রাজনীতির ধারা। বিএনপি নেতিবাচক ধারা আঁকড়ে ধরায় তারা রাজনীতিতে খাদের কিনারায় পড়েছে।’

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক