সাইফউদ্দিন আহমেদ মানিকের ১১তম মৃত্যুবার্ষিকী রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫২

সাইফউদ্দিন আহমেদ মানিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ মানিকের ১১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল রবিবার (৩ ফেব্রুয়ারি)। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে গণফোরাম। দলটির তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক এ তথ্য জানান।

সাইফউদ্দিন মানিক ’৬২, ’৬৪ ও ’৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও শ্রমিক আন্দোলনের পথিকৃৎ ছিলেন।
রফিকুল ইসলাম পথিক বলেন, সাইফউদ্দিন আহমেদ মানিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল রবিবার সকাল ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার কবরে শ্রদ্ধাঞ্জলি জানাবে গণফোরাম।
তিনি জানান, বিকাল ৪টায় রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা হবে। এতে সভাপতিত্ব করবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এ স্মরণসভায় বক্তব্য রাখবেন সাইফউদ্দিন আহমেদ মানিকের সহধর্মিনী ড. ফওজিয়া মোসলেমসহ গণফোরামের কেন্দ্রীয় নেতারা।

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী