আপিল করবেন শাফিন আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৬





আপিল করবেন শাফিন আহমেদ ঋণখেলাপি হওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনের প্রার্থিতা বাতিল করে দেওয়া নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন সংগীতশিল্পী শাফিন আহমেদ। জাতীয় পার্টির মনোনীত এই প্রার্থীকে শনিবার (২ ফেব্রুয়ারি) অযোগ্য ঘোষণা করে ইসি। তবে জনপ্রিয় এই ব্যান্ড তারকা কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন।
শনিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে শাফিন আহমেদ বলেন, ‘আমি ডেফিনেটলি আপিল করবো। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) যে চিঠি দেখিয়ে কমিশন বাতিল করেছে, তা আমি যাচাই করবো। কিছুদিন আগেও তাদের থেকে ক্লিয়ারেন্স আমি পেয়েছি।’
শাফিন আহমেদ জাতীয় পার্টি থেকে ডিএনসিসির উপনির্বাচনে মেয়র প্রার্থী হয়ে আলোচনায় এসেছেন। এর আগে তিনি ধনাঢ্য ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজের এনডিএমে (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন) যোগ দিয়েছিলেন। এনডিএমের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, উচ্চ পরিষদের (সুপিরিয়র কাউন্সিল) সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন তিনি। এরপর শাফিন আহমেদকে ডিএনসিসি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন ববি।
তবে গত বছরের ১৯ জুলাই জাতীয় পার্টিতে (জাপা) যোগ দেন শাফিন আহমেদ। এর কয়েক মাস পর জাপার মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হন তিনি।
শাফিন আহমেদ বলেন, ‘কমপ্লিটলি ক্লিন থাকার পরও কেন অভিযোগ ওঠেছে, সেটা আমি অনুসন্ধান করবো। এ বিষয়ে জাতীয় পার্টির হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আগামীকাল রবিবার থেকে আমরা কাজ শুরু করবো।’
শাফিন আহমেদ ব্র্যাক ব্যাংকের ধানমন্ডির সাত মসজিদ রোড শাখা থেকে ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করেননি। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী তিনি ঋণখেলাপি। সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও ইউসিবিএল থেকেও ঋণ নিয়েছেন তিনি। এসব ঋণও পরিশোধ করতে পারেননি শাফিন আহমেদ।

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম