‘হাতুড়ি মার্কা’ নিয়ে উপজেলা নির্বাচনে অংশ নেবে ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৬

ওয়ার্কার্স পার্টি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় হাতুড়ি মার্কা নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি। রবিবার (৩ ফেব্রুয়ারি) দলটির পলিটব্যুরোতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। দলীয় নেতা কামরুল আহসান দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

কামরুল আহসান জানান, রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত দুদিনব্যাপী সভার প্রস্তাবে একথা  বলা হয়। সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে রিপোর্ট পেশ করেন। সভায় আলোচনায় অংশ নেন— পলিটব্যুরোর সদস্য  আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, ইকবাল কবির জাহিদ, আমিনুল ইসলাম গোলাপ,কামরুল আহসান, মোস্তফা লুৎফুল্লা এমপি প্রমুখ।

কামরুল আহসান বলেন, ‘পুলটব্যুরোর সভায়  নিজ দলীয় প্রতীক ‘হাতুড়ি মার্কা’ নিয়ে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে জেলা কমিটির কাছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চাওয়া হয়েছে।’

তিনি জানান, ওয়ার্কার্স পার্টি আশা করে, শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও নিরুপদ্রব পরিবেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ওয়ার্কার্স পার্টি উপজেলা নির্বাচনের সামগ্রীক বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে।

তিনি আরও  জানান, উপজেলা নির্বাচন, স্থানীয় উন্নয়ন, জনজীবনের সমস্যার প্রশ্নে স্থানীয় সরকারের সব নির্বাচনকেই তৃনমূলের জনগণ তাদের একান্ত নিজের নির্বাচন বলে মনে করে। এক্ষেত্রে কোনও প্রকার ব্যত্যয় তাদের গণতান্ত্রিক মন মানসিকতাকে আঘাত করবে। বিরোধী দলগুলো যা চাইছে, অর্থাৎ নির্বাচন সম্পর্কে জনমনে নেতিবাচক মনোভাব তৈরি করার অপকৌশলকেই লাভবান করবে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, ডিউটিতে অনুপস্থিত ফার্মাসিস্টকে বদলির নির্দেশ
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, ডিউটিতে অনুপস্থিত ফার্মাসিস্টকে বদলির নির্দেশ
টিভিতে আজকের খেলা (৩০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ আগস্ট, ২০২৬)
ডাচ সাম্রাজ্যের পতন ঘটিয়ে নারী হকি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
ডাচ সাম্রাজ্যের পতন ঘটিয়ে নারী হকি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
পাহাড়ি ঢলে সাজেকে সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত
পাহাড়ি ঢলে সাজেকে সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম