বিএনপি আন্দোলনের ডাক দিলে সাড়া পাবে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৫

ওবায়দুল কাদের বিএনপি কোনও ইস্যুতে আন্দোলনের ডাক দিলে জনগণের কোনও সাড়া পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি দুর্নীতি ও সন্ত্রাস করার জন্য দেশে-বিদেশে ইমেজ সংকটে আছে।’

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে দলের মনোনয়ন ফরম বিতরণ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

দুঃসময়ে বিএনপির নেতারা ঝুঁকি নিতে না পারলে দলের ভবিষ্যৎ অন্ধকার মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি ঝুঁকির মুখে।’
ঐক্যফ্রন্টের বৈঠকে বিএনপির কোনও শীর্ষ নেতা না যাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সংকট ও দুঃসময়ের রাজনীতিতে বিএনপির ঝুঁকি নেওয়ার সাহস নেই। তারা কোনোদিনও দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। যে দলের নেতাদের ঝুঁকি নেওয়ার সাহস নেই সেই দলের ভবিষ্যৎ অন্ধকার।’
বিএনপির আন্দোলন কর্মসূচি মোকাবিলার কোনও প্রস্তুতি আছে কিনা জানতে চাইলে কাদের বলেন, ‘তাদের এখন প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ইমেজ সংকট দূর করা।’
বিএনপির আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এখন কালোব্যাজ, কালো পতাকা, মানববন্ধন, এসব ডাক দিলে এতে কোনও সাড়া পাবে না। এসব নিয়েই তাদের থাকতে হবে।

/এমএইচবি/এনআই/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম