সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন পেলেন আরও দুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৫

আওয়ামী লীগ

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আরও দুইজন। তারা হলেন– পাবনায় নাদিয়া ইয়াসমিন জলি ও নাটোরে রত্না আহমেদ।

শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ। গণভবনে হওয়া এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মো. আনোয়ার সাদাত সম্রাটকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত সভায় গৃহীত হয় বলেও জানিয়েছেন আব্দুস সোবহান গোলাপ।

এর আগে গতকাল শুক্রবার (৮ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে সংরক্ষিত নারী আসনের জন্য ৪১ জনের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিন মনোনয়নপ্রাপ্ত যাদের নাম ঘোষণা করা হয় তারা হলেন— কুমিল্লার আঞ্জুম সুলতানা, সুলতানা নাদিরা-বরগুনা, হোসনে আরা-জামালপুর, রুমানা আলী-গাজীপুর, উম্মে ফাতেমা নাজমা বেগম-ব্রাহ্মণবাড়িয়া, হাবিবা রহমান খান (শেফালি)-নেত্রকোনা, শেখ এ্যানি রহমান-পিরোজপুর, অপরাজিতা হক-টাঙ্গাইল, শামীমা আক্তার খানম-সুনামগঞ্জ, শামসুন্নাহার ভূঁইয়া-গাজীপুর, ফজিলাতুন নেসা-মুন্সীগঞ্জ, রাবেয়া আলীম-নীলফামারী, তামান্না নুসরাত বুবলী-নরসিংদী, নার্গিস রহমান-গোপালগঞ্জ, মনিরা সুলতানা-ময়মনসিংহ, নাহিদ ইজহার খান-ঢাকা, মোসাম্মৎ খালেদা খানম-ঝিনাইদহ, সৈয়দা রুবিনা মিরা-বরিশাল, ওয়াসিকা আয়েশা খান-চট্টগ্রাম, কাজী কানিজ সুলতানা-পটুয়াখালী, অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার-খুলনা, সুবর্ণা মুস্তাফা-ঢাকা, জাকিয়া তাবাসসুম-দিনাজপুর, ফরিদা খানম (সাকী) নোয়াখালী, বাসন্তী চাকমা-খাগড়াছড়ি, কানিজ ফাতেমা আহমেদ- কক্সবাজার, রুশেমা বেগম-ফরিদপুর, সৈয়দা রাশিদা বেগম-কুষ্টিয়া, সৈয়দা জোহরা আলাউদ্দিন-মৌলভীবাজার, আদিবা আনজুম মিতা-রাজশাহী, আরমা দত্ত-কুমিল্লা, শিরিনা নাহার-খুলনা, ফেরদৌসী ইসলাম জেসী-চাঁপাইনবাবগঞ্জ, পারভীন হক সিকদার-শরীয়তপুর, খাদেজা নুসরাত-রাজবাড়ী, শবনম জাহান শিলা-ঢাকা, খাদিজাতুল আনোয়ার-চট্টগ্রাম, জাকিয়া পারভীন খানম-নেত্রকোনা, তাহমিনা বেগম-মাদারীপুর, শিরীন আহমেদ-ঢাকা এবং জিন্নাতুল বাকিয়া-ঢাকা।

/এসও/এমএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে