নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে মাথাব্যথা নেই: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৫

সেতু মন্ত্রণালয়ে ওবায়দুল কাদের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এরপরে বিএনপি এতে অংশ নিলো কি নিলো না, তা নিয়ে আওয়ামী লীগের কোনও মাথাব্যথা নেই।’

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপি ও জামায়াতের পারস্পরিক রাজনৈতিক সম্পর্ক নিয়েও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘জামায়াতকে বিএনপি ছেড়ে দেবে বলে মনে হয় না। কারণ, দুটো দলই সাম্প্রদায়িক চেতনা ধারণ করে।’
সড়কে শৃঙ্খলা না ফেরার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী নিজের দায় স্বীকার করেন। বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ’র কার্যক্রম ঢেলে সাজানো হবে। এ বিষয়ে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য সড়ক নিয়ন্ত্রণ কাউন্সিলের সভায় সুপারিশ চাওয়া হবে।’

এ সময় সড়কে ছোট যান চলাচল বন্ধ করা রাতারাতি সম্ভব নয় বলে জানান মন্ত্রী। তিনি এর জন্য অনেক ক্ষেত্রে জনপ্রতিনিধিদের দায় রয়েছে বলেও অভিযোগ করেন।

/এসআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী