দেশকে বিএনপিশূন্য করতে মাঠে নেমেছে সরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৪

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকার এখন দেশকে বিএনপিশূন্য করতে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক শোকবার্তায় তিনি এ মন্তব্য করেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুষ্কৃতকারীদের বোমা হামলায় বাগেরহাট জেলার রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা মঈনুদ্দিন আকতার নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘৩০ ডিসেম্বর মধ্যরাতের মহাভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসন যেন আরও তীব্রমাত্রা লাভ করেছে। সরকার দেশকে বিএনপিশূন্য করতে এখন মাঠে নেমেছে। সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী এবং প্রতিবাদী জনগণের রক্তে হাত রঞ্জিত করে ভয় ছড়িয়ে দিচ্ছে, যাতে সরকারের বিরুদ্ধে কেউ টুঁ-শব্দটি করতে সাহস না করে। জনসমর্থনহীন সরকার মানুষের জানমালের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘খাজা মঈনুদ্দিনকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা আবারও প্রমাণ করলো বর্তমান সরকার বিরোধী দলহীন নিষ্ঠুর একদলীয় রাষ্ট্র কায়েমে বদ্ধপরিকর।’

/এএইচআর/এসটিএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান