মেয়র নির্বাচিত হলে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগের সমাধান: আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৩

ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হলে প্রযুক্তির মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনও অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম আতিক। রবিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা উত্তর কৃষক লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, ‘ঢাকার মানুষ চান ফুটপাত দখলমুক্ত হোক। আর নতুন প্রজন্ম চায় খেলার মাঠ। আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি, নগর অ্যাপস -এর মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনও সমস্যার সমাধানে ব্যবস্থা নেবো। এখন সময় এসেছে একটি সুন্দর ঢাকা গড়ার।’
ঢাকা উত্তর কৃষক লীগের সভাপতি মাসুদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। উপস্থিত ছিলেন, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ।

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম