কাদেরের চিকিৎসায় বিএসএমএমইউতে ডা. দেবী শেঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ১৩:৪৬আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৫:২১

কাদের-শেঠি (ছবি সংগৃহীত)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পৌঁছেছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবি প্রসাদ শেঠি। সোমবার (৪ মার্চ) দেড়টার দিকে বিএসএমএমইউতে পৌঁছান তিনি। এ সময় পরিচালক ডা. আব্দুল্লাহ আল হারুন তাকে স্বাগত জানান এবং ওবায়দুল কাদেরের কাছে নিয়ে যান।
এর আগে পৌনে ১টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। অধ্যাপক হারিসুল হক ও প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মুজাফফর আহমেদ তাকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দর থেকে তিনি হোটেল সোনারগাঁওয়ে আসেন। সেখান থেকে পরে তিনি বিএসএমএমইউতে যান।

এদিকে, রবিবার (৩ মার্চ) রাতে সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল এখনও বাংলাদেশে অবস্থান করছে।

গত রাতে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এক প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, ‘দুপুরের পর থেকে তার অবস্থার উন্নতি হয়েছে। তিনি চোখ খুলে তাকান, রেসপন্স করার চেষ্টা করেন। পানি খাবেন কিনা জিজ্ঞেস করলে মাথা নেড়ে উত্তর দিয়েছেন তিনি। ’
শনিবার (২ মার্চ) রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের। পরে তাকে বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসানের অধীনে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রামে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটিতে রিং পরানো হয়। এরপর থেকে তিনি বিএসএমএমইউ’র সিসিইউ ৩-এ ভর্তি আছেন।
তার চিকিৎসার জন্য ১৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আজ দুপুর একটায় সংবাদ সম্মেলন করে তার শারীরিক অবস্থার কথা জানাবে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

/টিওয়াই/এমএইচবি/টিটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম