গণমানুষকে সঙ্গে নিয়ে সংগ্রাম গড়ে তোলা সময়ের দাবি: সিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ০৭:৪৬আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০৮:০৬

৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে সিপিবির মিছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা আয়োজিত সমাবেশে নেতারা বলেছেন, ‘লুটপাট, সাম্প্রদায়িকতা, দুর্বৃত্তায়িত রাজনীতির অবসানের জন্য বৃহত্তর বাম বিকল্প গড়ে তুলতে কমিউনিস্ট পার্টির কোনও বিকল্প নেই। সেজন্য গণমানুষকে সঙ্গে নিয়ে শক্তিশালী সংগ্রাম গড়ে তোলা এখন সময়ের দাবি।’

পার্টির ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৬ মার্চ) এ সমাবেশের আয়োজন করা হয়। 

তারা বলেন, ‘একটি সাচ্চা দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে ব্রিটিশ শোষণের বিরুদ্ধে, পাকিস্তানি শোষণের বিরুদ্ধে ঐতিহাসিক সংগ্রাম রচনা করেছিল সিপিবি। মহান মুক্তিযুদ্ধের সংগ্রামেও গেরিলা বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছিলেন কমিউনিস্ট পার্টির সদস্যরা। এ দেশের স্বাধীনতার ইতিহাসে কমিউনিস্ট পার্টি এক অবিচ্ছেদ্য অংশ।’

জেলা পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল নবীর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য রাখেন– কেন্দ্রীয় পার্টির সদস্য মৃণাল চৌধুরী, জেলা পার্টির সাধারণ সম্পাদক অশোক সাহা, জেলা পার্টি নেতা কানাই দাশ, মছিউদৌলা, অমৃত বড়ুয়া, রেখা চৌধুরী, নুরুচ্ছাফা ভুঁইয়া, সেহাব উদ্দীন সাইফু প্রমুখ।

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি সুসজ্জিত মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের