খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৯, ১৩:৩৫আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১৩:৩৭

 

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিএনপি নেতারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি নেতারা কয়েকদিন পর পর বলেন খালেদা জিয়ার চিকিৎসা দরকার। আবার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দিলে হবে না। আমাদের দলের সাধারণ সম্পাদক অসুস্থ হওয়ার পর তাকেও বঙ্গবন্ধু মেডিক্যালে চিকিৎসা দেওয়া হয়েছে। সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকদল এবং ভারতের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠিও বলেছেন তাকে বিশ্বমানের চিকিৎসা দেওয়া হয়েছে। আর ওনারা বলেন এখানে বিশ্বমানের চিকিৎসা দেওয়া সম্ভব না। আসলে ওনারা প্রকৃতপক্ষে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করেন।’

শুক্রবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেত্রীকে সুস্থ দাবি করে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘ওনারা একজন সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে ফেলছে। ওনার (খালেদা জিয়া) যে পায়ে ব্যথা, সেটা নিয়ে তিনি দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পায়ের এই সমস্যা নিয়ে তিনি বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন। এটা তো তার কোনও নতুন শারীরিক সমস্যা নয়, এটা পুরাতন সমস্যা। তারা বড় করে দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

তথ্যমন্ত্রী এসময় অভিযোগ করেন, বাংলাদেশের আলেম সমাজকে নিয়ে বিএনপি-জামায়াত কেবল রাজনীতিই করেছে।

তিনি বলেন, ‘আলেম সমাজের মাথায় কাঁঠাল ভেঙেই বিএনপি-জামায়াত ক্ষমতায় গেছে। তবে আলেম সমাজের উপকারে কোনও কাজ তারা করেনি।’

হাছান মাহমুদ বলেন, ‘আমাদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে, ধর্মের কথা বলে বিএনপি-জামায়াত মানুষের ভোট নিয়েছে। কিন্তু আলেম সমাজের জন্য তারা কোনও কাজ করেনি। তবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের জন্য, আলেম সমাজের জন্য অনেক কাজ করেছেন। বাংলাদেশের আলেমদের শতবর্ষের দাবি ছিল একটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। তবে অনেকেই ক্ষমতাও এলেও আরবি বিশ্ববিদ্যালয় হয়নি। শত বর্ষের দাবি পূরণে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন শেখ হাসিনা।’

ইসলামকে যারা রাজনৈতিক স্বার্থে খেদমত করেন তারা ইসলামের খেদমতগার নন, এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘কওমি মাদ্রাসার স্বীকৃতি অনেক পুরনো দাবি এবং এই দাবির কথা বলে মাওলানা মান্নান সাহেব দুইবার মন্ত্রী হয়েছিলেন। তবে দাবি পূরণ হয় নাই। বিএনপি-জামায়াত ইসলামের কথা বলে ক্ষমতায় গেলেও কওমি মাদ্রাসার স্বীকৃতি দেয় নাই। শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে।’

মন্ত্রী বলেন, ‘কওমি মাদ্রাসার সনদ এখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রির সমমানের স্বীকৃতি দেওয়া হয়েছে। শুধু স্বীকৃতি দেওয়া হয়নি, এই নিয়ে সংসদে আইন পাস করা হয়েছে।’

মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসও/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম