পুনর্নির্বাচনের দাবি না মানলে মাঠে নামবেন ডাকসুর সাবেক নেতারা: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৯, ১৬:১৮আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৭:৫৬

বক্তব্য রাখছেন শামসুজ্জামান দুদু ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে অনশনরত প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘নির্বাচন বাতিল না করা হলে প্রয়োজনে ডাকসুর সাবেক নেতারা মাঠে নামবেন।’ একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দাবি মেনে নেওয়ারও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্দেশ করে শামসুজ্জামান দুদু বলেন, ‘যদি নির্বাচন বাতিল না করেন, প্রয়োজনে ডাকসুর সাবেক ভিপি, জিএসসহ ছাত্রনেতারা মাঠে নামবেন। ক্যাম্পাস থেকে লংমার্চ করবেন। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের স্বপ্নের জায়গা। এখানে আপনারা যা ইচ্ছা তাই করবেন, তা আমরা মেনে নেবো না।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার লজ্জা থাকলে তিনি পদত্যাগ করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বস্তা বস্তা ভোট (ব্যালট) নিয়ে এসে গণমাধ্যমকে দেখালো। ডাকসুর এই নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে সত্য বলতে আর কিছু নেই।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘ছাত্রছাত্রীরা যে দাবি করেছে তা মেনে নিন। আর মেনে নেবেন না কেন? শুধু যে বিরোধী দল বলেছে সুষ্ঠু নির্বাচন হয়নি, তা তো নয়। ছাত্রলীগও নির্বাচনের ফল ঘোষণার পর থেকে শুরু করে পরদিন দুপুর পর্যন্ত বলেছে এ নির্বাচন সুষ্ঠু হয়নি। এছাড়া, এমন কোনও সংগঠন নাই যারা এ নির্বাচন বাতিলের কথা বলে নি।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনি কোনও ব্যবস্থায় ক্ষমতায় আসেনি। শেখ হাসিনা ২০১৪ সালে গোয়ার্তুমির মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। ২০১৮ সালে নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতারা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। তিনি কথা দিয়েছিলেন আর কোনও মামলা-হামলা গ্রেফতার হবে না। কিন্তু তিনি তার সেই কথা রাখেননি।’

তিনি বলেন, ‘সিইসি নিজে স্বীকার করেছেন ইভিএম থাকলে ভোট ডাকাতি হতো না। অর্থাৎ ইভিএম নেই—এখন রাতে ভোট ডাকাতি হয় এবং ভিসির নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা হয়েছে।’

দেশ এখন বিএনপির পক্ষে রয়েছে জানিয়ে দুদু বলেন, ‘উপজেলা নির্বাচন, সিটি নির্বাচনসহ যে কোনও নির্বাচন হোক না কেন, বিএনপি আর নির্বাচনে যাচ্ছে না। দেশের জনগণও ভোট দিতে যায় না।’

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স,নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, আলিম হোসেন, কে এম রকিবুল ইসলাম রিপন, আব্দুর রাজি প্রমুখ।

 

ছবি: সাজ্জাদ হোসেন

/এইচএন/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম