বিএনপি’র কেন্দ্রীয় নেতার পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৯, ১২:৪০আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১২:৪৮

মোহাম্মদ শাহাব উদ্দিন দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিন। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি পদেও ছিলেন।

শনিবার (১৬ মার্চ) বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর অব্যাহতিপত্র জমা দেন। মোহাম্মদ শাহাব উদ্দিনের পদত্যাগপত্র

অব্যাহতি পত্রে শাহাব উদ্দিন লিখেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আমার ওপর যে দায়িত্ব প্রধান করেছেন তা আমি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছি। কিন্তু বর্তমানে শারীরিক ও পারিবারিক কারণে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। ফলে দলের সব দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করছি।’

এর আগে গত ফেব্রুয়ারি মাসে বিএনপির থেকে পদত্যাগ করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা ২ সাবেক সংসদ সদস্য আলী আসগার লবী। শারীরিক অসুস্থতার কথা বলে তিনিও পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন।

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি