বনানীর আগুনে বিএনপির থলের বিড়াল বেরিয়ে গেছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৯, ১৯:২০আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৯:৪৫

ড. হাছান মাহমুদ (ফাইল ফটো)

বনানীর অগ্নিকাণ্ডে বিএনপির থলের বিড়াল বেরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘১৮-তলা ভবনের অনুমোদন নিয়ে আরও পাঁচতলা বাড়ানো হয়েছে। বর্ধিত পাঁচতলার মালিক বিএনপির কুড়িগ্রাম জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য তাসভিরুল ইসলাম। তাকে গতকাল (শনিবার) গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভী সাহেব কী জবাব দেবেন?’

রবিবার (৩১ মার্চ) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘বিএনপি অভিযোগ করছে অগ্নিনির্বাপণ যন্ত্র না কিনে সমরাস্ত্র কিনছে সরকার। বিএনপির কাছে আমার প্রশ্ন, তাহলে কী আমাদের সমরাস্ত্র কিনতে হবে না? বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় আমাদের সেনাবাহিনী শান্তিরক্ষার ক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করেছে। আমাদের সেনা সদস্যরাই শুধু বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে তা নয়। জাতিসংঘ আমাদের সমরাস্ত্রের জন্যও পয়সা দেয়। নিজেদের প্রয়োজনেই আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে।’

আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তাসভিরুলের বিরুদ্ধে বিএনপির সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। সেটি না করে সবকিছু রাজনীতিকরণ করার চেষ্টা হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ফায়ার স্টেশন ও ফায়ার সার্ভিসের জনবল বৃদ্ধি পেয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকার এ প্রতিষ্ঠানকে আরও আধুনিক করার কাজ করে যাচ্ছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের স্টিয়ারিং কমিটির সভাপতি অভিনেত্রী সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি রফিকুল আলম, জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

/এমএইচবি/ওআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী