স্বাধীনতার ঘোষক প্রশ্ন এবং মন্টুকে ড. কামালের ধমক

হাসনাত নাঈম
৩১ মার্চ ২০১৯, ২১:১০আপডেট : ৩১ মার্চ ২০১৯, ২২:৪৩

জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত আলোচনা সভা জাতীয় ঐক্যফ্রন্টের আলোচনা সভায় স্বাধীনতার ঘোষক প্রশ্নে বিএনপির চাপের মুখে নতি স্বীকার করেননি ড. কামাল হোসেন। এছাড়াও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু তাকে কিছু একটা বলার জন্য কানে কানে পরামর্শ দেওয়ার চেষ্টা করলে উল্টো ধমক দিয়েছেন তিনি। গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন সাধারণ সম্পাদক মন্টুকে বলেছেন, ‘কোনও কিছু বলবো না আমি। যা বলেছি এইটুকুই বলবো। আমি কিছুই বলবো না। আমাকে আপনারা কানে কানে কেন কিছু বলার চেষ্টা করছেন।’
রবিবার (৩১ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি ও জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা কর' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার এক পর্যায়ে দলের সাধারণ সম্পাদকের সঙ্গে এভাবে কথা বলতে দেখা যায় তাকে।
সভাপতি হিসেবে ড. কামাল হোসেনের বক্তব্যের ৮ মিনিটের মাথায় দেখা যায়, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ড. কামালের কাছে এসে তার কানে কিছু কথা বলেন। এ সময় তিনি মন্টুকে ধমক দিয়ে বলেন, ‘কোন কিছু বলবো না আমি। যা বলেছি এইটুকুই বলবো। আমি কিছুই বলবো না। আমাকে আপনারা কানে কানে কেন কিছু বলার চেষ্টা করছেন।’ আর আমি তো সকল বক্তার বক্তব্যেকে সমর্থন জানিয়েছি। তবে মন্টু ড. কামাল হোসেনের কানে কী কথা বলেছেন তা শোনা যায়নি।
এর আগে বক্তব্যের ৫ মিনিটের দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলার জন্য ড. কামাল হোসেনের ওপর চাপ প্রয়োগ করেন বিএনপির নেতাকর্মীরা। ওই সময় দর্শক সারি থেকে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে উঠেন, ‘স্বাধীনতার ঘোষক জিয়া- লও লও লও সালাম।’ স্লোগানের সময় কামাল হোসেন বক্তব্য থামিয়ে মাইকের সামনে দাঁড়িয়ে থাকেন।
এ সময় দর্শক সারির প্রথম লাইন থেকে বলা হয়, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এ কথা বলতে হবে।’ এ কথা বলার সঙ্গে সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই নেতাকে ধমক দিয়ে থামিয়ে দেন। তবে এরপরও কয়েক সেকেন্ড স্লোগান চলে।
সভায় কামাল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর বিষয়ে বিতর্কের কোনও অবকাশ নেই। জাদুঘরে গিয়ে দেখেন- বঙ্গবন্ধু যে জাতির পিতা, উনার নেতৃত্বে যে স্বাধীনতার সংগ্রাম এবং দেশ স্বাধীন হয়েছিল সেই মর্যাদা নিয়ে উনি এখনও আছেন এবং থাকবেন। উনাকে নিয়ে বিতর্ক থাকতে পারে না।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন: সবাই ঐক্যবদ্ধ হলে খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো: ড. কামাল

 

/এইচএন/ওআর/
সম্পর্কিত
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
ভারপ্রাপ্ত মহাসচিব হয়েও নয়াপল্টনের সঙ্গে দূরত্ব বাড়েনি রিজভীর
গ্যাসের সরবরাহ বেড়েছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী
সর্বশেষ খবর
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি