শুক্র অথবা শনিবার হাসপাতাল ছাড়তে পারেন ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৯, ১৭:১৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৭:৪৫

ওবায়দুল কাদের

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আগামীকাল শুক্রবার অথবা শনিবার হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হতে পারে। শুক্রবার (৫ মার্চ) সকালে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ওই হাসপাতালের চিকিৎসকরা।

ওবায়দুল কাদেরের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের চিকিৎসকদের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

আবু নাসের বলেন, ‘সেতুমন্ত্রীর চিকিৎসা তত্ত্বাবধানকারী ডা. আবু নাসের মাউন্ট এলিজাবেথের চিকিৎসকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছেন। ডা. নাসের জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে। হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পর ফলোআপ চিকিৎসার জন্য আপাতত কিছু দিন সিঙ্গাপুরেই থাকবেন তিনি।’

প্রসঙ্গত, ৩ মার্চ সকালে হৃদরোগে আক্রান্ত হন ওবায়দুল কাদের। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে ৪ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২০ মার্চ তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

/এমএইচবি/এনআই/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম