দুর্নীতি বন্ধ হলে দুই ভাগ জিডিপি বৃদ্ধি হতো: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৯, ২৩:৩৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২৩:৪৪

বক্তব্য রাখছেন বি. চৌধুরী

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘দুর্নীতি বন্ধ করা গেলে দুই ভাগ জিডিপি বৃদ্ধি করা যেতো। দুর্নীতিবাজদের সঙ্গে কোনও আপস নয়।’

শুক্রবার (৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জনদল (বিজেডি) আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘দেশ থেকে দুর্নীতি দূর করুন। দুর্নীতি ও দুর্নীতিবাজদের কঠোর হাতে দমন করুন। তাহলে দেশে অভাব-অনটন থাকবে না।’

তিনি আরও বলেন, ‘শিশু ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু নয়। কিছু কিছু সেক্টর আছে, যেখানে উন্নয়ন না হলে স্বাধীনতা অর্থহীন হবে। তাই সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং শিশু ধর্ষণ বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং গার্মেন্টস শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি, কৃষক এবং শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’

উপজেলা নির্বাচনের কথা উল্লেখ তিনি বলেন, ‘এক তৃতীয়াংশ লোক নির্বাচনে ভোট দিয়েছে, এটা লজ্জার এবং ভয়ের। নির্বাচনের প্রতি অনীহা গণতন্ত্রের জন্য একটি অশনি সংকেত। এর কারণ খুঁজে বের করতে হবে।’

সভায় বাংলাদেশ জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী ও মহাসচিব সেলিম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান