খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৯, ২১:১৩আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২১:১৬

খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ মহানগরগুলোতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। শনিবার (৬ এপ্রিল) বিভিন্ন সময় বিভিন্ন মহানগরে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
বিএরপির দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেব শনিবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, খুলনা, সিলেট, বরিশাল, ফরিদপুর, ময়মনসিংহ ও কুমিল্লা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করে স্বেচ্ছাসেবক দল। এ সময় সংগঠনটির সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল বলেন, ‘গণতন্ত্রকে স্বৈরচারী কবজা থেকে এবং খালেদা জিয়াকে কারামুক্ত করতে জনগণকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাবে জাতীয়তাবাদী শক্তি। এ জন্য স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের শেষ রক্তবিন্দু দিতেও প্রস্তুত রয়েছে।’

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের