আইনি প্রক্রিয়াতেই খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি পেতে হবে: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৯, ১৭:১৬আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১৭:৩৮





মাহবুব-উল আলম হানিফ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি আইনি বিষয় মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, তার প্যারোলে মুক্তির মতো পরিস্থিতি তৈরি হয়নি। প্যারোলে মুক্তি পেতে হলে তাকে আইনি প্রক্রিয়াতেই মুক্তি হতে হবে; রাজনৈতিক বিবেচনায় তাকে প্যারোলে মুক্তি দেওয়ার সুযোগ নেই।
রবিবার (৭ এপ্রিল) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
গতকাল শনিবার (৬ এপ্রিল) জামালপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদন করলে বিষয়টি বিবেচনা করবে সরকার।’ এর পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি আলোচনায় এসেছে।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘সাধারণত দণ্ডপ্রাপ্ত কারও আত্মীয়-স্বজন মারা গেলে তাকে শেষ দেখা, শেষকৃত্যের জন্য কিংবা অসুস্থ হলে প্যারোলে মুক্তির বিষয়টি আসে। তবে আমার জানা মতে, খালেদা জিয়ার ক্ষেত্রে তেমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি।’
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।




/এমএইচবি/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম