আইনি প্রক্রিয়া ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৯, ০২:১৭আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০২:১৮

মাহবুবউল আলম হানিফ কেবল আইনি প্রক্রিয়ার মাধ্যমেই খালেদা জিয়ার মুক্তি সম্ভব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বিএনপি নেতাদের সেই পথে এগুনোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘এর বাইরে অন্য কোনও পথে লাভ হবে না।’

সোমবার (৮ এপ্রিল) বিকালে ‘ভবনের কর্মদক্ষতা ভিত্তিক অগ্নি সুরক্ষাঃ বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি এ সেমিনারের আয়োজন করে।

বিএনপি নেতারা দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের চিকিৎসা ও রোগমুক্তি নিয়ে আন্তরিক নয় মন্তব্য করে হানিফ বলেন, ‘তাদের মূল লক্ষ্য খালেদা জিয়ার চিকিৎসার নাম করে রাজনীতি করা। প্যারোলে মুক্তির বিষয়টি কেন, কি কারণে এসেছে জানি না? প্যারোলে মুক্তির বিষয়টার বিষয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে যদি আবেদন করা হয়, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনা করতে পারে,যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। এই ধরনের আন্দোলনের হুমকি দিয়ে কোনও লাভ হবে না। যদি সত্যিকার অর্থেই খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন থাকেন, তাহলে আইনি প্রক্রিয়াতেই যোগাযোগ করেন।’

হানিফ বলেন, ‘বিএনপি নেতারা শুধু সরকারের ব্যর্থতাই খুঁজে বেড়ান। অথচ দেশটাকে তারা ধ্বংসের মুখে রেখে গিয়েছিলেন। অথচ সারা বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসাবে বিবেচিত হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে একজনও বলেনি সরকারের আমলে এই উন্নয়ন কাজ হয়েছে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ করে হানিফ বলেন, ‘রাজনীতিটা দেশের জন্য, জনগণের জন্য করা উচিত। রাজনীতিটা শুধু ব্যক্তিগত ও পরিবারের জন্য যদি চিন্তা করেন, তখন কিন্তু সব কিছুর মধ্যে খারাপ ছাড়া ভালো চোখে পড়বে না। আমার অনুরোধ এই ধরনের নির্লজ্জ মিথ্যাচার করা ব্লেইম গেম রাজনীতি থেকে আপনাদের বেরিয়ে আসা উচিত।’

সেমিনারে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক হোসেন মনসুর। বক্তব্য রাখেন রাজউকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, ফায়ার সার্ভিসের সাবেক ডিজি আলী আহম্মদ খান।

/এমএইচবি/এনআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম