প্রধানমন্ত্রীর নেতৃত্ব, উন্নয়ন দর্শন ও অবদান নিয়ে সেমিনার হবে

মাহবুব হাসান
১১ এপ্রিল ২০১৯, ০৯:৫২আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৭:০৪

শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব, উন্নয়ন দর্শন, অর্জন এবং অবদান নিয়ে সেমিনার আয়োজন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। চলতি এপ্রিল মাসে একটি এবং আগামী মে মাসে আরেকটি সেমিনার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির বৈঠকে মঙ্গলবার এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের বিশ্বস্ত সূত্র বাংলা ট্রিবিউনকে এ খবর জানায়।

সূত্র জানায়, আগামী ১৮ এপ্রিল ‘শেখ হাসিনার নেতৃত্বে অগ্রগতি ও সমৃদ্ধির ১০ বছর’ শিরোনামে প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হবে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এদিন সকাল ১০টায় তা শুরু হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল অথবা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আলোচক হিসেবে সেমিনারে অংশ নেবেন কথাসাহিত্যিক আনিসুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমেদ, অর্থনীতি সমিতির সভাপতি অথবা সাধারণ সম্পাদকদের যে কেউ, জাইকা অথবা এডিবি’র বাংলাদেশ প্রতিনিধি এবং তিনজন অর্থনৈতিক রিপোর্টার।

অনুষ্ঠিতব্য এ সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরের উন্নয়ন এবং অন্যান্য সাফল্য নিয়ে একটি বই প্রকাশ করা হবে। এ কর্মসূচিতে বাংলাদেশের নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া, অর্থনৈতিক উন্নয়ন, ভৌত অবকাঠামোসহ অন্যান্য ক্ষেত্রের অভূতপূর্ব উন্নয়ন, বিশ্বে বাংলাদেশের উন্নয়নের রোল মডেলে পরিণত হওয়ায় শেখ হাসিনার অবদানের ওপর আলোচনা করবেন অতিথিরা।

অপর সেমিনারটি অনুষ্ঠিত হবে মে মাসের চার তারিখে। একই স্থানে একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া এ সেমিনারটির শিরোনাম নির্ধারণ করা হয়েছে ‘সামাজিক নিরাপত্তা ও সুরক্ষায় শেখ হাসিনার অবদান’। এতে মূল প্রবন্ধ তুলে ধরবেন আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। আলোচনায় কারা অংশগ্রহণ করবেন তা এখনও নির্ধারণ হয়নি।

জানতে চাইলে প্রচার উপ-কমিটির সদস্য সচিব এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একক নেতৃত্বে বাংলাদেশকে এ পর্যায়ে নিয়ে এসেছেন। তার উন্নয়ন দর্শন এখন গবেষণার বিষয়। বিশ্বের অনেক দেশই এখন বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করছে, যা প্রকারান্তরে শেখ হাসিনার দর্শনকে অনুসরণ করা। সেমিনারে প্রধানমন্ত্রীর বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা নিয়ে আলোচনা হবে বলে আশা করছি।’

প্রচার উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। তার নিপুণ পরিকল্পনা এবং দৃঢ় নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। রাষ্ট্রপরিচালনায় তার দক্ষতা ও সাফল্য ঈর্ষণীয়। বাংলাদেশ তার নেতৃত্বে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তার নেতৃত্বেই নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে আমরা মধ্যম আয়ের দেশের দ্বারপ্রান্তে। এই ধারা অব্যাহত থাকলে দ্রুতই আমরা উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবো। আসন্ন সেমিনারে সেগুলোই হবে আমাদের আলোচনার বিষয়বস্তু।’

 

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম