‘নুসরাত হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আ. লীগ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৯, ১৬:৪০আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৯:০৭






বক্তব্য রাখছেন খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতাসীনরা (আওয়ামী লীগ) নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, সে (অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা) যদি আওয়ামী লীগ না করতো তাহলে ধর্ষকের পক্ষে মিছিল করার মতো নৃশংস কাজ তারা করতে পারতো না।’

সোমবার (১৫ এপ্রিল) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে ‘আদর্শ নাগরিক আন্দোলন’-এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘গণতন্ত্র ও আইনের শাসন কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘যে হত্যাকাণ্ড সারাদেশকে নাড়া দিয়েছে, সেই অপরাধীরা আওয়ামী লীগের বলে বহিষ্কৃত হয়, গ্রেফতার হয় না। এই ধর্ষকের পক্ষে কারা মিছিল করেছে? এই আওয়ামী লীগ। আমার বিশ্বাস সে যদি আওয়ামী লীগ না করতো তাহলে এ ধরনের নৃশংস কাজ করতে পারতো না। যেখানে আইনের শাসন নেই সেখানে গণতন্ত্র থাকতে পারে না। বর্তমানে দেশে আইনের শাসন নেই, তাই গণতন্ত্রও নেই। সরকার দু’বারই গণতন্ত্রকে হরণ করেছে।’
তিনি বলেন, ‘গণতন্ত্র না থাকলে দেশে কী হয় তা আমরা দেখছি। বাংলাদেশকে ধ্বংস করার সব প্রচেষ্টা চালাচ্ছে সরকার। কোথাও স্বস্তি নেই। দেশে এখন জনগণের অধিকার, জনমতের অধিকার, লেখার অধিকার, বলার অধিকার নেই। আমাদের এখন দুশ্চিন্তায় থাকতে হয়, বাংলাদেশ এখন কোন পথে যাচ্ছে!’
মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে দাবি করে বিএনপির নীতিনির্ধারণী ফোরামের এই নেতা বলেন, ‘যে মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, সেই মামলায় তার কোনও সম্পৃক্ততাই নেই। অন্যায়ভাবে ১৩ মাস ধরে তিনি কারাভোগ করছেন।’
মোশাররফ হোসেন বলেন, ‘দেশে যে সুবিচার ও আইনের শাসন নেই তার জন্য এই একটি উদাহরণই যথেষ্ট। তাই ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলনের মাধ্যমে দেশে আইনের সুশাসন এবং অন্যায় অবিচারমুক্ত গণতন্ত্রের দেশ প্রতিষ্ঠা করতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অ্যাডভোকেট মো. আল-আমিন ও খন্দকার মো. মহিউদ্দিন মাহি অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সভায় নাগরিক ঐক্যের মাহামুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

/এসও/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের