স্বাধীনতা-সার্বভৌমত্বে বিএনপির বিশ্বাস নিয়ে প্রশ্ন তথ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৯, ২০:৩৩আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:২০

স্বাধীনতা-সার্বভৌমত্বে বিএনপির বিশ্বাস নিয়ে প্রশ্ন তথ্যমন্ত্রীর

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিএনপির বিশ্বাস নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি মুজিবনগর দিবস পালন করে না। অথচ দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুজিবনগর সরকারের বেতনভুক্ত কর্মচারী হিসেবেই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাসী।’

বুধবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে। এই সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়, এই সরকারই বিভিন্ন সেক্টরে কমান্ডার নিয়োগ করে। জিয়াউর রহমান এই সরকারের নিয়োগকৃত সরকারি বেতনভুক্ত সেক্টর কমান্ডারদেরই একজন হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু বিএনপি মুজিবনগর দিবস পালন করে না, যা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে অবিশ্বাসের শামিল।’
বিএনপির সংসদে যোগ দেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি তারা সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তা হবে ইতিবাচক। জনগণ প্রার্থীকে ভোট দেয় সংসদে যাওয়ার জন্য, শপথ না নেওয়ার জন্য নয়। তাদের সংসদে যোগদানকে দেশবাসী স্বাগত জানাবে। আমরাও স্বাগত জানাই।’
জনগণের প্রতি সম্মান জানিয়ে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে তাদের সংসদে যোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।

/এমএইচবি/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী