দেশে আদালত একটা না দুইটা, প্রশ্ন নজরুল ইসলামের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৯, ১৪:৫৭আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৫:১১

জাতীয় দলের মানববন্ধন কারাবন্দি খালেদা জিয়াকে জামিন না দেওয়ায় আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘তথাকথিত দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। তার সবগুলো মামলা জামিনযোগ্য হওয়া সত্ত্বেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। অথচ তার চেয়ে বেশি সাজা পাওয়া নাজমুল হুদার সাজার কয়েকদিনের মধ্যেই জামিন দেওয়া হলো। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আদালত একটা না দুইটা?’

শনিবার (২০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

কারাবন্দি খালেদা জিয়ার প্যারোল নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। আমরা কখনও বলিনি যে, কোনও কিছুর মাধ্যমে আমরা তার মুক্তি চাই, অথচ তার মুক্তি নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’

বিএনপি থেকে নির্বাচিত ছয় জন সংসদ সদস্যের শপথ নেওয়ার বিষয়ে এই সিনিয়র নেতা বলেন, ‘তারা শপথ নেবেন কিনা এটা আমাদের দলের সিদ্ধান্ত। তাদের বলা হয়েছে আপনারা দলের সিদ্ধান্ত ছাড়া সংসদে যাবেন না, তারা রাজি হয়েছেন। এখনও পর্যন্ত সংসদে যাওয়ার জন্য দলের সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী দলটি আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘দেশব্যাপী আমরা আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। একটা পর্যায়ে গিয়ে সারাদেশের মানুষ রাজপথে নেমে আসবে। তখন যে আন্দোলন হবে, সেই আন্দোলন ঠেকানোর ক্ষমতা এই স্বৈরাচার সরকারের থাকবে না।’

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুঁদা, বিএনপি'র ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/আইএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম