শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার নিন্দা খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৯, ১৮:২৪আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৮:২৫

খেলাফত মজলিস শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ কয়েকটি শহরের একাধিক গীর্জা ও আবাসিক হোটেলে সন্ত্রাসীদের ভয়াবহ সিরিজ বোমা হামলায় বহু মানুষ হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছে খেলাফত মজলিস।

রবিবার (২১ এপ্রিল) বিকালে দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, শ্রীলঙ্কায় খ্রিস্টানদের উপাসনালয় গির্জা ও আবাসিক হোটেলে যে সিরিজ বোমা হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত জঘন্য ও বর্বরোচিত সন্ত্রাসী ঘটনা। আমরা এই কাপুরোষচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং শোকাহত শ্রীলঙ্কান জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই। প্রায় দুই শত সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যার ঘটনা ভয়াবহ ও জঘন্য।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের