শেখ হাসিনার দায়িত্ববোধের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৯, ২০:১৬আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ২১:৩৮

আমির হোসেন আমু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা এবং জনগণের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবায়নাধীন।’

রবিবার (২১ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির ১০ বছর’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রচার উপ-কমিটি আয়োজিত এই সেমিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও প্রচার উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান প্রমুখ।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করেন। দেশের প্রতিটি বিষয়ে নিজেই খোঁজ নিচ্ছেন। সে জন্যই দেশে সবক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। তার গ্রামমুখী অর্থনীতির কারণে বিশ্বে অর্থনৈতিক মন্দার সময়েও বাংলাদেশে এর কোনও প্রভাব পড়েনি। পদ্মা সেতুসহ সরকারের মেগা প্রজেক্টের কাজগুলো শেষ হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শিল্পাঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে।’

আমু বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতা ভোগের জন্য এসেছিল, আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশ পরিচালনায় আসে জনগণের কল্যাণের জন্য, দেশের উন্নয়নের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা বাস্তবায়নের পথে। তার নেতৃত্বেই বঙ্গবন্ধুর সোনার বাংলা পুরোপুরি প্রতিষ্ঠিত হবে।’

সেমিনারে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও প্রচার উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, ‘সরকারের পাশাপাশি দেশের নাগরিকদেরও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়নে আওয়ামী লীগের উপ-কমিটিগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।’

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম