সংসদে না গেলে সব হারাবেন, বিএনপির উদ্দেশে নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৯, ২১:১৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২৩:৩৩

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপির সিনিয়র নেতারাই হয়তো চান না নির্বাচিতরা সংসদে যাক। কিন্তু যদি বিএনপির নির্বাচিতরা সংসদে না যান, তবে তারা সব হারাবেন। নির্বাচনে হেরেছেন, নির্বাচনি মাঠ হারিয়েছেন; সংসদে না এলে সংসদও হারাবেন।’

রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে নিরাপদ সড়কের দাবি এবং মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে আয়োজিত অভিভাবক সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপির নির্বাচিতদের সংসদের আসতেই হবে উল্লেখ করে ১৪ দলের মুখপাত্র বলেন, ‘বিএনপির একজন নেতা শপথ নিয়েছেন, তাকে অভিনন্দন জানাই। ৩০ তারিখ শেষ সময়, বাকি সবাইকে সংসদে আসতেই হবে। কারণ, কথা বলতে হলে সংসদের বিকল্প নেই।’

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আসুন, আমাদের সমর্থন দিন এবং মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করি।’ এসময় উপস্থিত সবাইকে মাদকবিরোধী অবস্থানে থাকার জন্য শপথ করান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম প্রমুখ।

/এমএইচবি/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী