জাহিদকে বিএনপি থেকে বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৯, ২১:৩৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১১:৫০

জাতীয় সংসদে ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দলীয় এ সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দলের সিদ্ধান্ত ছিল যারা নির্বাচিত বলে ঘোষিত হয়েছেন (একাদশ জাতীয় সংসদ নির্বাচনে) তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না।’ তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত লঙ্ঘন ও এড়িয়ে গিয়ে শপথ গ্রহণ করার জন্য যিনি শপথ নিয়েছেন, আমাদের দলের ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, তাকে সর্বসম্মতিক্রমে আজকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপি থেকে বহিষ্কার করা হলো।’

গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিনের কাছে শপথ নেন জাহিদুর রহমান জাহিদ।

শনিবার সন্ধ্যা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলের আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। পরে রাত ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

আরও পড়ুন...

দল বহিষ্কার করতে পারে জেনেই শপথ নিয়েছি: জাহিদুর রহমান

/এএইচআর/এসটিএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের