বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম

বগুড়া প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ১৮:২১ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৮:২১

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন,  ‘তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিনা ভোটে বা রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না। সরকার জনগণের ভোট নিয়ে আবার ক্ষমতায় যেতে চায়। এ জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের বেতন, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, খাল খনন ও খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপে প্রতিমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,  ‘আগামী তিন থেকে চার বছরের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসব্যবস্থা, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অগ্রগতি আনা হবে। পাঁচ বছর পর জনগণের কাছে আবার ভোট চাইবো। জনগণ ভোট দিলে আবার সরকার গঠন করবো, না দিলে বিরোধী দলে চলে যাবো।’

তিনি বলেন, ‘ধানের শীষে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রমাণ করেছেন, তারা কোনও ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দলের দাসত্ব করেন না। তারা নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার অধিকার রাখেন।’

শাহে আলম বলেন, ‘একসময় অনেকে মনে করতেন হিন্দু সম্প্রদায়ের লোকজন একটি রাজনৈতিক দল বা সংগঠনের শক্তি। কিন্তু বিগত নির্বাচনে নির্বাচনি এলাকার হিন্দু অধ্যুষিত ভোটকেন্দ্রগুলোতে বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে তারা প্রমাণ করেছেন, কোনও ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দলের দাসত্ব তারা করেন না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশপ্রেমিক হিন্দু সম্প্রদায়ের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘‘বাংলাদেশি’’ জাতীয়তাবাদের ধারার সঙ্গে যুক্ত থাকার বিষয়টিও প্রমাণ করেছেন। তাদের নিজেদের আত্মীয় মনে করে দুর্গাপূজার আনন্দ-উৎসব আরও সুন্দর করতে নির্বাহী ক্ষমতাবলে ছুটি বাড়ানো হয়েছে।’

বিরোধী দলের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘১১ দলীয় জোট নির্বাচনে বেহেশতের লোভ দেখিয়ে একটি গোষ্ঠীর ভোট নিয়েছে। বিরোধী দল হিসেবে তারা যথাযথ দায়িত্ব পালন করছে না। আমি আপনাদের মাধ্যমে বিরোধী দলকে অনুরোধ করবো, আপনারা আমাদের ভুল ধরিয়ে দিন, সংসদে গঠনমূলক আলোচনা করুন এবং সরকারকে সহযোগিতা করুন।’

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিক, সদস্য সচিব রোকন উদ্দিন, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ণ কানু,  মোকামতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নয়ন চন্দ্র।

/এফআর/
সম্পর্কিত
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
‘বিএনপির বিজয়ে হিন্দুদের বড় অবদান আছে’, বিশ্বাস করেন বিদ্যুৎমন্ত্রী
চাঁদা না পেয়ে দুই আ. লীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিলেন কথিত যুবদল কর্মী
সর্বশেষ খবর
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু, মণ্ডপে মণ্ডপে ভিড়
বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু, মণ্ডপে মণ্ডপে ভিড়
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা