বিএনপিকে জঙ্গিবাদের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান ১৪ দলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ২৩:১৯আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ২৩:২১

বিএনপিকে জঙ্গিবাদের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান ১৪ দলের বিএনপি থেকে নির্বাচিতরা সংসদে যোগ দেওয়ায় তাদের ধন্যবাদ জানিয়েছেন ১৪ দলের নেতারা। তারা সংসদে জোরালো ভূমিকা রাখবেন— এমন আশা প্রকাশ করে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হতে তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যলায়ে ১৪ দল আয়োজিত ‘জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়াও বিশ্বমানবতা’ শীর্ষক শান্তি সমাবেশে এ আহ্বান জানানো হয়।
সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রসমাজ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে একসঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি সংসদে যোগ দিয়েছে, আমরা আহ্বান করবো আপনারাও শেখ হাসিনার জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা পালন করুন।’ তিনি বলেন, ‘জঙ্গিদের কোনও ধর্ম নেই, দেশ নেই। যেকোনও মূল্যে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে। আমার অহিংস বাংলাদেশ দেখতে চাই। অহিংস বিশ্বাস দেখতে চাই।’
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আবদুল মতিন খসরু বলেন, ‘জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। বৈশ্বিকভাবেই এ সমস্যার মোকাবিলা করতে হবে। দলমত নির্বিশেষে এই সমস্যা মোকাবিলায় কাজ করতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, লেখক সৈয়দ আবুল মকসুদ, শাহরিয়ার কবির, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এমপি শফিক রহমান প্রমুখ।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের