দেশের মানুষের জীবন অনিশ্চিত: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৯, ১৬:৪১ আপডেট : ০১ মে ২০১৯, ১৭:০৩

দলীয় সভায় বক্তব্য রাখছেন বি. চৌধুরী

 

বিকল্পধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরী মানুষের জীবনের নিশ্চয়তা বিধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (১ মে) দুপুরে দলের বাড্ডা কার্যালয়ে বিকল্প শ্রমজীবীধারা আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

বি. চৌধুরী বলেন, ‘দেশের মানুষের জীবন অনিশ্চিত, কিন্তু সংবিধান অনুযায়ী ইজ্জত-সম্মান প্রত্যেক মানুষের প্রাপ্য।’ সরকারি চাকরিজীবীদের মতো পোশাক শ্রমিকদেরও সব সুবিধা থাকা উচিত উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের ন্যায়সঙ্গত বেতন-ভাতার ব্যবস্থা করতে হবে।’

পোশাক শিল্পের নারী শ্রমিকদের ৬ মাস মাতৃত্বকালীন ছুটি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জিডিপির একটি বিশাল অংশ পোশাক খাত থেকে আসছে।’

এ প্রসঙ্গে বি. চৌধুরী আরও বলেন, ‘১১ বছর আগে আমাদের জিডিপি ছিল মাত্র সাড়ে ৫০০ ডলার, এখন তা বেড়ে হয়েছে ১ হাজার ৯০০ ডলার।’ সব শিল্পের মালিক-শ্রমিক সমঝোতার মাধ্যমেই শ্রমিক শ্রেণির উন্নয়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।।

সম্প্রতি দেশে ধর্ষণ বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে বি. চৌধুরী বলেন, ‘প্রতিদিন মা বোন ও শিশু ধর্ষিত হচ্ছে।’ তিনি শিশু ধর্ষণকারীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করার দাবি জানান।

অনুষ্ঠানের শুরুতে সুনামগঞ্জ জেলা বিএনপি‘র সাবেক সহ-সভাপতি মাহমুদ হাসান রানা বি. চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে বিকল্পধারায় যোগ দেন।

বিকল্প শ্রমজীবীধারার সভাপতি আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, ডা. রফিকুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার ওমর ফারুক, ওয়াসিমুল ইসলাম, যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, শ্রমজীবীধারার সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, স্বেচ্ছাসেবক ধারার সভাপতি আবুল বাশার আকন্দ, শ্রমিক নেতা নূর মোহাম্মদ, খায়রুল আলম সবুজ, হিরণ প্রধান, তাসলিমা আক্তার, শান্তা ইসলাম, বিউটি আক্তার, নাজনীন, জামাল হোসেন প্রমুখ।

বিকল্প শ্রমজীবীধারার সভাপতি আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন— বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, ডা. রফিকুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার ওমর ফারুক, ওয়াসিমুল ইসলাম, যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, শ্রমজীবীধারার সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, স্বেচ্ছাসেবক ধারার সভাপতি আবুল বাশার আকন্দ, শ্রমিক নেতা নূর মোহাম্মদ, খায়রুল আলম সবুজ, হিরণ প্রধান, তাসলিমা আক্তার, শান্তা ইসলাম, বিউটি আক্তার, নাজনীন, জামাল হেসেন প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় এনসিপির নিন্দা
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় এনসিপির নিন্দা
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: এক জেলা আ.লীগের সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: এক জেলা আ.লীগের সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক
শ্রীময়ী রীতা রানীকে মারধরের অভিযোগ: ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে যা জানালো ডিএমপি
শ্রীময়ী রীতা রানীকে মারধরের অভিযোগ: ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে যা জানালো ডিএমপি
নিউজিল্যান্ড ট্যুরে ঢাকার সাফ থেকে খেলোয়াড় নিচ্ছে ভারত!
নিউজিল্যান্ড ট্যুরে ঢাকার সাফ থেকে খেলোয়াড় নিচ্ছে ভারত!
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’