ফণী মোকাবিলায় সরকারের কোনও ব্যবস্থাপনা নেই: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৯, ১৫:০১আপডেট : ০৪ মে ২০১৯, ১৫:০২

নয়াপল্টনে প্রতীকী অনশনে বক্তব্য দেন রুহুল কবির রিজভী ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সরকারের কোনও ব্যবস্থাপনা নেই বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ফণীর আঘাতে এ পর্যন্ত ১৫ জন মানুষ মারা গেছে। কিন্তু মারা যাওয়ার কথা ছিল না। আশ্রয় কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষ রাখা হয়েছে। তাদের জন্য রান্নার কোনও ব্যবস্থা নেই। এই ব্যবস্থা কে করবে? সরকারকেই করতে হবে। কিন্তু সরকার ও প্রধানমন্ত্রীর কোনও ব্যবস্থাপনা নেই। অথচ সরকারের মন্ত্রী-এমপিরা বড় বড় কথা বলছেন।’

শনিবার (৪ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে তাঁতি দল আয়োজিত প্রতীকী অনশনে তিনি এসব কথা বলেন। সকাল ১১টা থেকে দুপুর ২টায় পর্যন্ত অনশন কর্মসূচি পালন করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই অনশন কর্মসূচি পালন করা হয়।

নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এ জন্য রাস্তায় নামতে হবে। সরকার যদি মুক্তি না দেয়, গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে নামতেই হবে।’

তিনি বলেনম ‘দেশে এক ব্যক্তির শাসন চলছে। আর তার ইচ্ছায় বাঁচা-মরা নির্ভর করছে।’

বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন, ‘কারাগারে খালেদা জিয়ার জীবন নিয়ে আমরা শঙ্কায় আছি। কারণ তিনি অসুস্থ। তাকে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাই সরকারকে বলবো, সুস্থভাবে বাঁচার জন্য বেগম জিয়াকে মুক্তি দিন।’

তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনশনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন বাহারসহ দুইশ’র বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/এএইচআর/আইএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম