প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পেলে দেশে ফিরবেন ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৯, ১৯:৫২আপডেট : ১১ মে ২০১৯, ২১:২৭

সিঙ্গাপুরে স্বাস্থ্য উদ্ধারে জিমে সাইক্লিং করছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সপ্তাহের শেষে বা পরের সপ্তাহেই দেশে ফিরতে চান। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেই দেশে ফেরার তারিখ নির্ধারণ করবেন তিনি। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের সেতুমন্ত্রীর বরাত দিয়ে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘উনি (ওবায়দুল কাদের) এখন অনেকটা সুস্থ। শারীরিক সুস্থতা ফিরে পাওয়ার জন্য উনি জিমে যাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন,কখনও হাঁটছেন।’

তিনি জানান, শারীরিকভাবে সুস্থ বোধ করায় এখন দেশে ফিরতে চাইছেন সেতুমন্ত্রী। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ করে তার পরামর্শ নিয়েই দেশে ফেরার তারিখ নির্ধারণ করবেন বলে মাননীয় মন্ত্রী আমাদের জানিয়েছেন।

শুক্রবার সিঙ্গাপুরে একটি জিমে সাইক্লিং করতে দেখা যায় ওবায়দুল কাদেরকে। তার নিকটস্থ কেউ এর ভিডিও ধারণ করেন। পরে সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ সে ভিডিও পেয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড শেয়ার দিয়ে লিখেছেন, ‘আজ বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী স্যার’।

প্রসঙ্গত, গত ৩ মার্চ হঠাৎ অসুস্থ হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বিএসএমএমইউ-এর চিকিৎসকরা তার জীবন বাঁচান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুরে নেওয়া হয়। এক মাস চিকিৎসা শেষে গত ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরেই অবস্থান করছেন।

/এমএইচ/ইউআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান