‘খালেদা জিয়া কিছু খেতে পারছেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৯, ২১:০৬আপডেট : ১৮ মে ২০১৯, ২১:২৫

‘খালেদা জিয়া কিছু খেতে পারছেন না’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত দুই-তিন দিন ধরে কিছু খেতে পারছেন না বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর (দক্ষিণ) শ্রমিক দলের এক ইফতার মাহফিলে তিনি এ দাবি করেন।
খালেদা জিয়া ও শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসানের সুস্থতা কামনা এবং শ্রমিক নেতা বাবুল সরদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ ইফতার মাহফিলে দোয়া করা হয়।
নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়ার জিহ্বায় কামড় লেগে ঘা হয়ে গেছে। ডায়াবেটিস থাকায় ঘা শুকাচ্ছে না। গত দুই-তিন দিন ধরে তিনি কিছু খেতে পারছেন না। বেঁচে থাকার জন্য মাঝে মাঝে জাউ খাচ্ছেন।’
খালেদা জিয়া ছাড়া আমাদের বেঁচে থেকে কোনও লাভ হবে না বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘তিনি ছাড়া আমরা কেউ এই স্বৈরাচারী সরকার থেকে রেহাই পাবো না।’
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম বলেন, ‘আমরা একটি জালিম সরকারের অধীনে আছি। এর থেকে মুক্তি পেতে যেমন শক্তিশালী সংগঠন দরকার, তেমনি আল্লাহর মেহেরবানি দরকার।’
শ্রমিক নেতা বাবুল সরদারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে নজরুল ইসলাম বলেন, ‘কারও প্রতি শত্রুতার জন্য বলছি না, তার হত্যার জন্য যারা প্রকৃত দোষী, আল্লাহ যেন তাদের বিচার করেন।’
শ্রমিক দলের ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি কাজী আমির খসরুর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম