কৃষক ক্ষেতে আগুন দিলেও সরকার নির্বিকার: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৯, ১৩:১৭আপডেট : ১৯ মে ২০১৯, ১৩:১৯

মানববন্ধনে বক্তব্য রাখছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু

ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষক তার ক্ষেতে আগুন দিলেও সরকার নির্বিকার ভূমিকা পালন করছে। গত এক শতাব্দীতে লক্ষ্য করবেন কৃষক তার উৎপাদিত ধানে আগুন দিয়েছে এরকম ঘটনা ঘটেনি। কিন্তু এই সরকারের আমলে ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

রবিবার (১৯ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ধানসহ সব ধরনের ফসলের ন্যায্যমূল্যের দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন,‘বাংলাদেশে এখন ভয়ঙ্কর একটি শাসন চলছে। যে শাসনে এদেশের কৃষক-শ্রমিক-মেহনতী মানুষ ছাত্র-যুবক-নারী কেউ নিরাপদ নয়, কারোর পক্ষেই স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হচ্ছে না। গত এক শতাব্দীতে লক্ষ্য করবেন,কৃষক তার উৎপাদিত ধানে আগুন দিয়েছে এরকম ঘটনা ঘটেনি। কিন্তু এই সরকারের আমলে ঘটেছে। কী ভয়ঙ্কর, কৃষক তার ধানের ন্যায্য মূল্য না পেয়ে ক্ষেতে আগুন দিচ্ছে, আর সরকার নির্বিকার ভূমিকা পালন করছে।’

বিএনপি’র এই নেতা বলেন, ‘বর্তমান কৃষিমন্ত্রীর বাড়ি টাঙ্গাইলে। আর সেই টাঙ্গাইলের কৃষকরা নিজের ধান ক্ষেতে আগুন দিয়েছে। কৃষিমন্ত্রী কিছুই করেন নাই, প্রধানমন্ত্রী কিছুই করেন নাই। কারণ হলো, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না। এই সরকার অবৈধ সরকার বলেই জনগণের কাছে, কৃষকদের কাছে কোনও কৈফিয়ত তারা দিতে চায় না।’

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। এই স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রের সরকারকে বুঝিয়ে দিতে হবে, বাংলাদেশের জন্ম মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে শহীদ জিয়াউর রহমান। লাখ লাখ শহীদ হয়েছেন, মা-বোন ইজ্জত দিয়েছেন এই স্বাধীনতার জন্য। গণতন্ত্রের প্রশ্নে এই দেশে লুটপাট দুর্নীতি একনায়কতন্ত্র স্বৈরতন্ত্র টিকবে না, এটাই বুঝিয়ে দিতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কৃষক-শ্রমিক-মেহনতী মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে খালেদা  জিয়ার মুক্তির জন্য আন্দোলন করতে হবে।

আয়োজক সংগঠনের যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মদ জসিমের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মেহেদী আহমেদ রুমী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী