মির্জা ফখরুলের সংসদে যোগদানটা একেবারেই আবশ্যক ছিল: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৯, ১৪:৪০আপডেট : ২০ মে ২০১৯, ১৪:৫৯

ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ না নেওয়া সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নির্বাচিতরা সংসদে যোগ দিয়েছেন। গণফোরামের দুজনও সংসদে এসেছেন। এই অংশগ্রহণ সংখ্যার দিক থেকে নয়, সংসদে যোগদান তাদের বিরোধী দল হিসেবে বিএনপির পারপাস সার্ভ করার জন্য। যোগদানই যেহেতু করেছেন, সেহেতু ইফেক্টিভ, সবচেয়ে মিনিংফুল বক্তব্য রেখে তাদের বার্তাটা দেশে-বিদেশে সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য মির্জা ফখরুলের যোগদানটা একেবারেই আবশ্যক ছিল। অন্যরা হয়তো তাদের ভয়েস সংসদে উত্থাপন করবেন, সোচ্চার হতে চেষ্টা করবেন। কিন্তু ভারভারিত্বের দিক থেকে আমার মনে হয় মির্জা ফখরুল পারপাসটা ভালোভাবে সার্ভ করতে পারতেন। শক্তিশালী বিরোধী দলের শক্তিশালী বার্তা তিনি দিতে পারতেন।’

সোমবার (২০ মে) দুপুরে বনানীর সেতু ভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির সংসদে যোগ দেওয়ার মাধ্যমে শুভবুদ্ধির উদয় হয়েছে মন্তব্য করে কাদের বলেন, ‘আমি আগেই বলেছিলাম, বিএনপির যেসব সদস্য জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, স্থানীয় জনগণ যাদের ভোট দিয়েছেন, দিন যতই যাবে জনগণের পক্ষ থেকে একটা চাপ অনুভব করবেন। এই চাপটা বৃদ্ধি পাবে এবং শেষ পর্যন্ত তারা সংসদে যাবেন। যেতে হবে তাদের।’

বিরোধীদের শক্তিশালী ভূমিকা, শক্তিশালী ভয়েস সরকারের জন্য ভালো বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখন তারা সংসদেও কথা বলবেন, সংসদের বাইরেও কথা বলবেন। এতে করে তাদের ভয়েস আরও লাউডে আসবে। এতে সরকারি দলও উপকৃত হবে। সরকারি দল কোনও ভুল করলে ভুল থেকে শিক্ষা নিতে পারবে। তারা যদি রাজপথে কোনও আন্দোলন করে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।’

আরও পড়ুন- সময়ের প্রয়োজনে মন্ত্রিসভায় দায়িত্ব পুনর্বণ্টন: ওবায়দুল কাদের

/এমএইচবি/এফএস/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম